সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতে কমেছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে মৃত্যু ও শনাক্ত কিছুটা হ্রাস পেয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি। অন্যদিকে টানা ৭৩ দিন পরে ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে ৮ লাখের নিচে।

শুক্রবার (১৮ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে সাতশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

আর টানা ৭৩ দিন পর শুক্রবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৮ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন।

সূত্র : এএনআই

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১