বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাংয়ের হোতা অপুসহ গ্রেপ্তার ৩

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর মিরপুর এলাকা থেকে অপু কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, মো. নাসির আহমেদ ওরফে অপু (২৩), মো. হৃদয় (২১) ও মো. আতিকুর রহমান (২৫)। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। আটক অপুর নামে গড়ে ওঠা গ্যাংটির নেতৃত্ব দিত সে নিজেই।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গতকাল রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ১ টি ফোল্ডিং চাকু, ১ টি চাপাতি, ৫০ পিস ইয়াবা ও নগদ ৫১০ টাকা‌ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও মেয়েদের ইভটিজিংসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো। এছাড়াও ঐ এলাকায় কোনো অপরিচিত লোক গেলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

এদের চলাফেরা বেপরোয়া এবং গতি খুব দ্রুত। এরা কারো কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতো। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সব সময় নিজেদের কাছে ধারালো দেশীয় অস্ত্র রাখতো। এলাকায় ছিনতাই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই এক গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১