সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফের জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক :

আরও এক মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন অ্যান্তোনিও গুতেরেস। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র শুক্রবার (১৮ জুন) এই নিয়োগ দিয়েছে।

বান কি মুনের পর ২০১৭ সাল থেকে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের দায়ীত্ব পালন করে আসছেন। ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।

নিয়োগ পাওয়ার পর শপথ নিয়ে গুতেরেস বলেছেন, “ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ, সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব এবং আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।”

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিন বলেছেন, জাতিসংঘ নানা চ্যালেঞ্জের মুখে আছে। তবে আগামী পাঁচ বছর আবারও গুতেরেস মহাসচিব পদে থাকায় আগের দিনগুলোর তুলনায় সামনে আরও শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31