মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আগা খান

আকাশবার্তা ডেস্ক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। এই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় আজ শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপি এই আসনে নির্বাচন বর্জন করে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে গত ২৩ জুন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এই আসনে আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ জুন। মনোনয়ন বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৩ জুন।

আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) আওয়ামী লীগ নেতা আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১