সোমবার ৪ঠা মে, ২০২৬ ইং ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নবনিযুক্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন) সকাল ১০টা ৫৪ মিনিটে তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণ ত্যাগ করে গোপালগঞ্জের টুঙ্গীপড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য রওনা দেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরান নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ মো. আহসান হাবীব, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১