মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অপ্রয়োজনে রাস্তায় ঘুরাঘুরি, রাজধানীতে গ্রেপ্তার কয়েকশ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউনের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবল ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগেই ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরমধ্যে তেজগাঁও থানা এলাকায় ৩০ জন, শিল্পাঞ্চল থানা ৮ জন, মোহাম্মদপুর ২৬ জন, আদাবর থানা ১৮ জন, শেরে বাংলা নগর থানা ৪০ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৪২ জন গ্রেপ্তার হয়েছেন।

অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’ বের হওয়ায় তার এলাকার বিভিন্ন থানায় দুপুর পর্যন্ত একশর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, এই পর্যন্ত ৩৬টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে ৯৯ হাজার টাকা। আরও আটক হচ্ছে এবং সংখ্যা আপডেট হচ্ছে।

মহানগর পুলিশের উত্তরা বিভাগের বিভিন্ন এলাকায় ৪১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন উপ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তারদের সাতজনকে জরিমানা করা হয়েছে। বাকিদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুইজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনকে অপ্রয়োজনীয় চলাফেরার অভিযোগে গ্রেপ্তার করেছি। এর মধ্যে রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ‘লকডাউন’ ৭ জুলাই পর্যন্ত চলবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে সারাদেশে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে রয়েছে। ম্যাজিস্ট্রেটও কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১