-
- শীর্ষ খবর, সারাদেশ
- চন্দ্রগঞ্জে মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসকের নির্দেশ
- আপডেট : July, 2, 2021, 9:41 pm
- 1024 জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :
লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এসে মহাসড়কের দু’পাশে সাঁটানো ব্যানার পেষ্টুনসহ সবধরণের অবৈধ স্থাপনা অপসারণ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।
পর্যবেক্ষণকালে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন- ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন। সকলে মাস্ক পরিধান করুন, অযথা কেউ বা্ইরে ঘুরাফেরা করবেন না। জেলা প্রশাসক আরো বলেন, যে সমস্ত দোকান খোলার অনুমতি আছে তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানদারী করবেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি (সদর), মো. মামুনুর রশিদ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মকবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনসহ র্যাব, বিজিবি ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
একই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিয়ম না মানায় বাংলাদেশ মেডিকেল হলের ১০ হাজার টাকা ও মান্দারী বাজারের একটি ফার্মেসীতে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিভাগের আরও সংবাদ