শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ফের উত্তপ্ত কোম্পানীগঞ্জ, কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) রাত পৌনে ৯ঘটিকায় চর এলাহী ইউনিয়নে দূর্গম এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণির বাড়ীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৮ জনের মধ্যে চর এলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ বাহার (৩০) যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (৩০) সদস্য ও যুবলীগের কর্মী মো. সবুজ (৩০) মো. রুবেল (২৮) ফিরোজ আলম (৩৫) মো. ইউছুপ (২৭) মো. ইলিয়াছ’র (৪০) অবস্থা গুরুতর।
হামলায় আহত  হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন- কামাল উদ্দীন (৩৫) আব্দুর রাজ্জাক (৪০) মো. নুরনবী (৪০) তারা সবাই কাদের মির্জার অনুসারী।

চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র নেতৃত্বে তার চায়না বাহিনীর প্রধান শাহীনসহ আমার বাড়িতে এই গুলিবর্ষণ ও হামলা করে।

তিনি আরও জানান, অপর দিকে আমার বাড়িতে এ ঘটনার পর রাত ১১ টায় চর লেংটা গ্রামে মোহরম আলীর নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী নুরনবীর দোকানে অগ্নিসংযোগ করে দোকানঘর পুড়িয়ে দেয়। এতে তার দোকানে ব্যাপক ক্ষতি হয়।

আব্দুর রাজ্জাক’র সাথে বার বার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মহরম আলীকে মামলায় প্রধান আসামি করে থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দীন আনোয়ার’র সাথে আলাপ করা হলে তিনি জানান, গুলির ঘটনায় অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। অগ্নি সংযোগের অভিযোগ পাইনি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০