মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

লকডাউনের চতুর্থ দিন; সড়কে গাড়ির চাপ

আকাশবার্তা ডেস্ক :

সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। রোববার সকাল থেকেই ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। আইশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে যাওয়ায় এ কারণে চেকপোস্টগুলোতে জট লেগে গেছে। গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা। যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে আটকও করা হচ্ছে।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে এ চিত্র দেখা যায় গত তিনদিনের চেয়ে আজ গাড়ির চাপ বাড়ায় ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড় দিচ্ছেন না।

পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর দাবী, লকডাউনে কিছুতেই সড়কে গাড়ি থাকবে না। তবে অফিসের স্টিকার লাগানো গাড়ি, জরুরি শিশুখাদ্য ও ওষুধ সরবরাহের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকে পুলিশ আজও তৎপর রয়েছে। গতকাল ঢাকায় ৬২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১