সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কে!

স্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শেষ।সেমিফাইনাল লাইন আপও নিশ্চিত হয়েছে। তবে দর্শকদের জন্য আনন্দের বিষয় হচ্ছে দুই ফেবারিট দল ব্রাজিল-আর্জেন্টিনা উঠেছে এই পর্বে।

রোববার (৪ জুলাই) কোয়ার্টার ফাইনালে  ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে  আলবিসেলেস্তেরা। এর আগে,  শনিবার (৩ জুলাই) সকালে কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিল।

তবে সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

প্রথম সেমিফাইনালের লাইন আপ নিশ্চিত হয়েছিল আগেই। শনিবার (৩ জুলাই) চিলিকে হারিয়ে ব্রাজিলের শেষ চারের টিকিট কাটার রাতেই রোমাঞ্চকর এক ম্যাচে প্যারাগুয়েকে হারায় পেরু। সেলেসাওরা মুখোমুখি হবে তাদেরই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

অন্যদিকে, রোববার (৪ জুলাই) শুধুমাত্র আর্জেন্টিনা নয়, উরুগুয়েকে ট্রাইবেকারে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে কলম্বিয়া। সেমিতে লিওনেল মেসিদের প্রতিপক্ষ তারাই। দ্বিতীয় সেমিফাইনালে ৭ জুলাই (বুধবার) সকাল সাতটায় মুখোমুখি হবে দুই দল।

সেমিফাইনালের লড়াই শেষে নিশ্চিত হবে ফাইনালের লাইন আপ। সেমিফাইনালে জয় নিশ্চিত করতে পারলে ফাইনালে মেসিদের মুখোমুখি হতে পারেন নেইমাররা। যে ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।

আগামী রোববার (১১ জুলাই) রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930