সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাড়ছে লকডাউনের মেয়াদ

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু না কমায় আরও সাতদিন ‘লকডাউন’ বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে বলে জানা গেছে।

রোববার (৪ জুলাই) সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, চলমান লকডাউন আরও সাত দিন বাড়তে পারে। কারণ করোনা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। মৃত্যুরও সংখ্যা একশোর বেশি হচ্ছে। তাই বিধিনিষিধের মেয়াদ বাড়ানোর দিকে যেতে পারে সরকার। এছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, লকডাউন আরও সাতদিন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম।

তিনি বলেন, করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট তা অত্যন্ত ভয়ানক। এই ভ্যারিয়েন্ট শহর-গ্রাম সবখানে ছড়ায়। এই ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে লকডাউন আরও সাতদিন বাড়াতে হবে।

এর আগে গত ২৪ জুন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারা দেশে ১৪ দিনের ‘শাটডাউন’র সুপারিশ করা হয়।

পরে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের সরকারি ‌‘বিধি-নিষেধ বা ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে বৃহস্পতিবার দেশে ১৫৩ জনের মৃত্যুর হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930