শনিবার ১৪ই মার্চ, ২০২৬ ইং ৩০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সঙ্কটেও ষড়যন্ত্র চলছে : এসএম কামাল হোসেন

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএসম কামাল হোসেন বলেছেন, করোনা সঙ্কটে সরকারের আমলা ও জনপ্রতিনিধি মাঝে দূরত্ব সৃষ্টি করতে যারা বিভিন্নভাবে সমালোচনা করেছে তারা করোনা সঙ্কটেও নতুন করে ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমলারা সরকারের একটি গুরুত্বপূর্ণ পাট উল্লেখ করে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি বা ইশতেহার ঘোষণা করে। ওই ইশতেহারের আলোকে জনগণের রায়ে সরকার গঠন করে এবং ইশতেহারের থাকা এজেন্ডা বাস্তবতায়নের জন্যই কাজ করেন আমলারা। এখানে রাজনীতিবিদ ও আমলাদের মাঝে দূরত্ব নেই।

তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যে কর্মসূচি দেন তা বাস্তবায়নের জন্য কাজ করেন একটি মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, উপসচিব সহ সকল কর্মচারী কর্মকতারা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, যারা করোনার এসময়ে সরকার ও আমলাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য কথা বলেন, সমালোচনা করেন, আমরা মনে করি তারা নতুন করে একটি ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারা সামরিক শাসন এনেছিল, সেই সময় সামরিক-বেসামরিক সরকারের আমলারাই রাষ্ট্র পরিচালনা করছেন। জিয়া থেকে বেগম খালেদা জিয়া অরাজনৈতিক সামরিক বেসরকারি আমলাদের উপর ভর করে দেশ পরিচালনা করছেন। একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তৃণমূল থেকে রাজনীতি করে আজকে বিশ্বের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার সততা, সাহসীকতা, যোগ্যতা দিয়েই আজকে আপাদমস্তক একটি সফল রাজনীতিবিদ। তার নেতৃত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলারা নিজ নিজ দায়িত্ব যথার্থ ভাবে পালন করছেন। এই মুহুর্তে সরকার ও আমলাদের দুরুত্ব তৈরি করতে চেষ্টা করা তাদের ষড়যন্ত্র।  কারণ রাজনীতিবিদরা ও আমলারা একত্রে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ষড়যন্ত্র মোকাবিলায় দল ও সরকার প্রস্তুত আছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন,  আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য করোনা সংঙ্কট মোকাবিলা করা। মানুষ বাঁচানো এখন আমাদের দায়িত্ব। দেখুন – বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই মুহুর্তে কোনো রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়ায়নি। সবাই ঘরে বসে সরকারের সমালোচনা করেছেন, ব্রিবিতি দিচ্ছেন,  মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছেন।

করোনা সঙ্কটে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী একদিকে মানুষকে বাঁচানো জন্য সরকার কর্মকরতাদের নির্দেশনা দিচ্ছেন, সাধারণ মানুষকে  আর্থিক সহযোগিতা দিচ্ছেন,  করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাড়াচ্ছেন।  দলীয় ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়ানো আহবান জানিয়ে তিনি আরও বলেন, যারা এই বিষয় নিয়ে সমালোচনা করে, তাদের উচিৎ সমালোচনা না করে মানুষের পাশে দাড়ানো। তাহলে দেশের মানুষ উপকৃত হবেন।

অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে এসএম কামাল হোসেন আরও বলেন, আজকের প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঙ্কটে মানুষের পাশে দাঁড়িছেন, নিজ উদ্যোগে মানুষকে আর্থিক সহযোগিতা দিয়েছেন।

কিন্তু আজ বিরোধী দলে যারা রাজনীতি করছেন,  তারা কেউ জনগণের পাশে দাঁড়াচ্ছেন না। তারা ঘরে বসে সরকারের সমালোচনা করেছেন এবং সরকারী কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিদের মাঝে দূরুত্ব তৈরি করছেন। এটি একটি গভীর ষড়যন্ত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১