সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু ১৭ জুলাই থেকে

আকাশবার্তা ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে রেলওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ১৭, ১৮ ও ১৯ জুলাই পশুগুলো আনা হবে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর সাড়ে ৩টায় ট্রেন ছেড়ে এসে পরের দিন সকাল ৬টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। একটি ট্রেনে মোট ৪০০ পশু পরিবহন করা যাবে।

এছাড়া, খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও ঢাকায় বিশেষ ট্রেন চলবে। ব্যবসায়ীদের প্রয়োজনের ওপরে ভিত্তি করে ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। এছাড়া দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০