বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনা- কলম্বিয়া মুখোমুখি হচ্ছে কাল

স্পোর্টস ডেস্ক :

চলতি কোপা আমেরিকায় গ্রুপপর্বের চার ম্যাচে তিন জয় ও এক ড্রয় এবং কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলের সহজ জয়ের পর এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এ ম্যাচ খেলতে এরই মধ্যে এজেইজা থেকে ব্রাজিলে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। তবে কোয়ার্টারের মতো এবারও নিজেদের একাদশ চূড়ান্ত করেনি তারা।

আর্জেন্টিনার সবশেষ অনুশীলন সেশন দেখে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেমিফাইনাল ম্যাচে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না দলের কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যারা ছিলেন, তাদের নিয়েই সাজানো হবে শুরুর একাদশ।

অবশ্য এটিরও নিশ্চয়তা দেননি স্কালোনি। বরং জানিয়েছেন, ম্যাচের আগে নির্ধারণ করবেন নিজেদের একাদশ। এর কারণ হিসেবে টানা খেলতে থাকায় আসা ক্লান্তির কথা উল্লেখ করেছেন আর্জেন্টিনা কোচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড় ক্লান্ত এবং ছোট চোট রয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব একাদশ নিশ্চিতের জন্য। তবে যাই হোক, দলের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।’

তবে একটি জায়গায় পরিবর্তন আসার খানিক সম্ভাবনা রয়েছে। রক্ষণভাগে মার্কস আকুনার জায়গায় দেখা যেতে পারে নিকোলাস তালিয়াফিকোকে। যদিও এর সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। আর হাঁটুর চোটে এ ম্যাচেও খেলা হবে না অন্যতম সেরা ডিফেন্ডার

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গনজালেজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১