সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যমান করোনা মহামারিতে লকডাউনের প্রভাবে দেশের একজন মানুষও যাতে না খেয়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ধাপে ধাপে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার প্রতিটি মানুষের কাছে এসব উপহার পৌঁছানো হবে। মঙ্গলবার (১৩ জুলাই) সদর উপজেলার ৯টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। সকাল ১০টায় ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিকেলে ৫টা পর্যন্ত ৯টি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এডভোকেট নয়ন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, করোনা পরিস্থিতির সময় একজন মানুষও যাতে না খেয়ে থাকেন। সেজন্য প্রত্যেকটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আমরাও ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এজন্য প্রধানমন্ত্রীর জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ণ প্রকল্প চালু করেছে। সেখানে প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণ করে দিয়েছেন। যা অতীতে কোন সরকার করতে পারেনি। এ জেলায় এ পর্যন্ত ১৭০০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে প্রায় ১৪’শটি নির্মাণ করা হয়েছে। আরো নতুন ঘর বরাদ্দ করা হবে। তিনি বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালে আগে আইসিইউ বেড ছিল না। এখন রোগীদের সেবায় সদর হাসপাতালে আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং সন্ত্রাস মুক্ত। জেলায় ভালো খবর প্রচার করে দেশব্যাপী সম্মানের স্থানে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানসমূহে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির পাটওয়ারী চেয়ারম্যান।

সদর উপজেলার ৯টি ইউনিয়নে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ) প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট বিতরণ করা হয়। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930