সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রটোকলের এমপি নয়, কাজের এমপি হতে চাই

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, রাজনীতিবিদ হবে সমাজের অবখ্যা। প্রত্যেক রাজনীতিবিদের বেডরুম পর্যন্ত জনগণের যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। আমাদের জীবনমান হলো সাধারণ মানুষের মত। প্রটোকলের এমপি নয়, আমি হবো কাজের এমপি। জনগণের জন্য কাজ করবো, মানুষের সেবা নিশ্চিত করবো।

শুক্রবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ সচিব হাবিুবর রহমানের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেন সদর থানা কৃষকলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া।

দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি উচ্চারণ করে এমপি নয়ন আরও বলেন, আওয়ামী লীগের কোনো নেতা ক্ষমতার অপব্যবহার ও সরকারের সুনাম নষ্ট করলে দলীয় পদ-পদবী থেকে বহিস্কার করা হবে। জনপতিনিধি হবে জনগণের সেবক। যে জনপ্রতিনিধি সেবক না হয়ে শাসক হবেন, তিনি জনপ্রতিনিধি নয়। জেলা প্রশাসককে যদি সম্মানিত করি, এতে লসের কিছু নেই। আমরা সমন্বয় করে কাজ করবো।

আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম ফিরোজ প্রমুখ।

বাঙ্গা খাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানা কৃষকলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930