শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রায়পুরে ১৩৯ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে তিনটি আশ্রয়ণ প্রকল্পের একশ’ ৩৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের এসব আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন। পরে তিনি ওই ইউনিয়নের রাহুল মাছ ঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় মাছঘাট সংস্কারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেন এমপি।
জনগণের সেবক হয়ে কাজ করতে চান উল্লেখ করে প্রধান অতিথি নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বিনামূল্যে জমি ও ঘর করে দিয়েছেন, বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এসময় তিনি আরো বলেন, আ’লীগ সরকার জনগণের সরকার, কোন ধরনের অন্যায়ের সাথে আ’লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এই সাংসদ।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষ্মীপুর পৌর আ’লীগের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রশীদ মোল্লা, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজী, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেনসহ আরো অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০