সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

টেলিফোনালাপে যা বললেন হাসান রুহানি ও এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

বুধবার (২১ জুলাই) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

রুহানি বলেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি বৃহৎ শক্তি; কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

টেলিফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও ইরানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট রুহানি গত আট বছর ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন এরদোগান। তিনি সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের চলমান সংকট নিরসনে তেহরান ও আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31