মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গৃহকর্মীকে নির্যাতন : নায়িকা একা আটক, বাসা থেকে মাদক উদ্ধার

বিনোদন ডেস্ক :

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তাকে রাজধানীর হাতিরঝিল থানায় রাখা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) এবিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, আমাদের কাছে ৯৯৯ এ থেকে ফোন আসে। তারপর সন্ধ্যা সাতটার সময় আমরা তাকে রামপুরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।

জানা গেছে, হাতিরঝিলের উলন এলাকায় বন্ধু নিবাসের নয়তলায় একার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আহত অবস্থায় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) উদ্ধার এবং গৃহকর্তী একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ ও গাজা উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য সন্ধ্যায় হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঢামেক হাসপাতালে আহত গৃহকর্মীর বরাদ দিয়ে তার স্বামী রিকশা চালক রফিক বলেন, হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করেন। তারা সপরিবারে থাকেন হাতিরঝিলের উলন এলাকায়। তিন মাস ধরে নায়িকা একার বাসায় কাজ করছেন হাজেরা। শনিবার দুপুরে ঘরে থাকা না থাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নায়িকা একা তার স্ত্রীকে কাজ করতে হবে না বলে জানান। হাজেরা বলেন, ‘ঠিক আছে, আমার দুই মাসের বকেয়া বেতন দিয়ে দেন।’ এতে রেগে গিয়ে হাজেরাকে ভারী কোনো বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন একা। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন পুলিশকে সংবাদ দেয়।

হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম। ট্রিপল নাইনে সংবাদ পেয়ে একার বাসা থেকে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার এবং একাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বকেয়া বেতন চাইতে গেলে গৃহকর্মীকে মারধর করেন চিত্রনায়িকা একা। ভিকটিমের হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। চিত্রনায়িকা একার বাসা থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাজা উদ্ধার করা হয়েছে। ওই চিত্রনায়িকার বিরুদ্ধে মাদক ও নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মধ্য দিয়ে আয়েশা আরবী ওরফে একার বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর চিত্রনায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় হাজির হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক মান্নার সঙ্গেই টানা বিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।

মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেকের বিপরীতেই অভিনয় করেছেন একা। কিন্তু হুট করেই রহস্যজনকভাবে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০