সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ দীর্ঘ ১৯ মাস পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের ৭৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবেন আমরা তা জানি না। তবে আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন।’

ড. মোমেন বলেন, ‘এবারের সম্মেলন খুব সীমিত আকারে হবে। জাতিসংঘ অনেক কম লোকজনকে নিয়ে যেতে বলেছে। কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দফতরের ভেতরে হবে না। সেখানে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে, যা গতবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অংশ নিয়েছিলাম। আর একটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে। ওই সফরে নিউইয়র্কে কোনো কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি সাক্ষাৎ না হওয়ার সম্ভবনা রয়েছে।’

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন হয় ভার্চুয়ালি। নিজ নিজ দেশে থেকে রাষ্ট্র বা সরকার প্রধানরা অনলাইন প্ল্যাটফর্মে অধিবেশনে অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের অধিবেশন সীমিত পরিসরে হলেও সশরীরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930