স্বাস্থ্য ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের দেহে।
রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।