সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তির সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের উৎপত্তি কোথায়, কিভাবে মানবদেহে প্রবেশ করলো, এমন অনেক প্রশ্নের উত্তর জানা নেই বিজ্ঞানীদের। জানা নেই, প্রথম আক্রান্ত ব্যক্তির সম্পর্কেও। তবে এবার হয়তো সেই ব্যক্তির সন্ধান মিলেছে, যিনি প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র একটি সংস্থার প্রধান বলেছেন, করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি চীনের উহান ল্যাবের একজন কর্মী হয়ে থাকতে পারেন। তার ধারণা, ওই কর্মী একটি বাদুড়ের সংস্পর্শে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। করোনার উৎপত্তি নিয়ে ডব্লিউএইচও’র তদন্তকারী টিমের নেতৃত্ব দেয়া ডা. পিটার এমবারেক এমন মন্তব্য করেছেন।

ডা. এমবারেকের টিম করোনার উৎপত্তি নিয়ে চার সপ্তাহ ধরে তদন্ত চালায়। তবে চীন গিয়ে তদন্ত চালানোর পরও দ্ব্যর্থহীন কোনও জবাব দিতে পারেনি ডব্লিউএইচও’র তদন্তকারী দল। করোনাভাইরাস উহান ল্যাব থেকে ছড়িয়েছে, এমন তত্ত্বও নাকচ করে দিয়েছিল ডব্লিউএইচও। তবে এখন এই সংস্থাটিরই একজন শীর্ষ কর্মকর্তা ল্যাব তত্ত্বের কথা বলছেন।

মহামারি এবং খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডা. এমবারেক বলেন, উহানের ওই ল্যাবের একজন কর্মী একটি বাদুড়ের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। তিনি ডেনমার্কের টিভি স্টেশন টিভি২-কে বলেছেন, একটা সম্ভাব্য হাইপোথিসিস হচ্ছে নমুনা নেয়ার সময় আক্রান্ত হয়ে থাকতে পারেন ওই কর্মী।

তিনি বলেন, এখানেই একটি বাদুড় থেকে একজন মানুষের শরীরে সরাসরি ভাইরাসটি প্রবেশ করে। সেক্ষেত্রে কোনও গ্রামের ব্যক্তি বা অন্য কোনও ব্যক্তি যিনি নিয়মিত বাদুড়ের সংস্পর্শে আসেন, তার পরিবর্তে ল্যাবের একজন কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে। তাই এটা একটা সম্ভাবনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১