সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শোক দিবস : লক্ষ্মীপুরে আওয়ামীলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- জেলা আওয়ামীলীগ, থানা আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠন।

রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক এড. আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালোরাতে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট এর হত্যাকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930