সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কাবুলে রয়েছেন ৯ বাংলাদেশি, বন্দি ৩ জন

আকাশবার্তা ডেস্ক :

তালেবানের কব্জায় যাওয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে এখন পর্যন্ত নয় বাংলাদেশি থাকার তথ্য রয়েছে বাংলাদেশ দূতাবাসের কাছে৷ তাদের মধ্যে ছয়জন ব্র্যাকের কর্মী৷ বাকি তিনজন রয়েছেন কাবুলের কারাগারে৷

আফগানিস্তানে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম জানান, ব্র্যাকের ছয় কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন৷ যে কারাগারে তিনজন বাংলাদেশি ছিলেন সেখানে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ায় বাংলাদেশি এক বন্দি পালিয়ে এসে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি৷

আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই৷  উজবেকিস্তানে জাহাঙ্গীর আলম একসঙ্গে আফগানিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন৷

ব্র্যাকের কর্মীদের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘‘সিনিয়র কর্মী ঢাকা জেলার করিম শিকদারের সাথে কথা হয়েছে৷ উনারা ১৮ তারিখের ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন৷’’

বাকি পাঁচজন হলেন, রংপুরের আসাদুজ্জামান, ঢাকার মোহাম্মদ সরফরাজ, যশোরের কামাল হোসেন, ফরিদপুর রফিকুল হক মৃধা ও নোয়াখালীর ইউসুফ হোসেন৷

রাষ্ট্রদূত বলেন, ‘‘কাবুলে পুল এ চরকি নামে একটি বড় জেলখানায় তিনজন বাংলাদেশি ছিল৷ তাদের একজন খুলনা জেলার মঈন আল মেসবাহ৷ তালেবান প্রবেশ করার ফলে কয়েদিরা সব পালিয়ে গেছেন, তাদের মধ্যে আমাদের মঈন আল মেসবাহও আছেন৷’’

অন্য দুজন বন্দি ঢাকার ভাসানটেকের কাউছার সুলতানা ও নোয়াখালীর ওবায়দুল্লাহ৷

‘‘এরা দুজন ভেতর থেকে বের হতে পেরেছে কিনা, আমরা শিওর হতে পারিনি৷ জানার চেষ্টা চালাচ্ছি,” বলেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর৷ যিনি বের হতে সক্ষম হয়েছেন তাকে পরবর্তী ‘অ্যাভেইলেভল’ ফ্লাইটে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি৷

যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের দুই দশক পর আবারও কট্টর ইসলামী দল তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রায় নিয়ে ফেলেছে৷ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জাহাঙ্গীর বলেন, ‘‘সম্ভবত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা চলছে৷ প্রেসিডেন্ট হয়ত রিজাইন করতে পারেন৷ তালেবান লিডার আব্দুল গনি বারাদারের নেতা হিসাবে আসার সম্ভাবনা রয়েছে বলে অসমর্থিত খবরে জানা যাচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘নিউজ কালেক্ট করা দুরূহ হচ্ছে৷ মানবাধিকার কর্মীর মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করছি৷ তার ওখানে বিদ্যুৎ না থাকায় যোগাযোগ সম্ভব হয়ে উঠছে না৷” কাবুলের বাইরে অন্য এলাকায় বাংলাদেশি আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন রাষ্ট্রদূত৷ তবে +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১ এই দুটি হটলাইন নম্বর চালু করে দেওয়া হয়েছে বলে জানান তিনি৷

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইন্টারন্যাশনাল জানায়, আফগানিস্তানের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পদক্ষেপ নিয়েছে৷ বিশ্বের সবচেয়ে বড় এনজিওটির পক্ষ থেকে শামেরান আবেদ বলেন, ‘‘আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল৷’’

আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী রয়েছেন৷ তাদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে৷

প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, তাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে৷

বাকি নয়জন বাংলাদেশির মধ্যে তিনজন বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা বলে জানায় ব্র্যাক৷ সুত্র : ডয়েচ ভ্যালি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930