শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পুরনো নামেই ফিরছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : 

রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শিগগিরই তালেবানরা তাদের দেশকে আবারও ইসলামিক আমিরাত অব আফিগানিস্তান ঘোষণা করবে।

রোববার কাবুলে বিনা যুদ্ধে প্রবেশ করে তালেবান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটির একজন নেতার বরাত দিয়ে কয়েকটি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদিন আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে বহু সশস্ত্র যোদ্ধাকে দেখা গেছে, তাদের তালেবান কমান্ডার বলে বর্ণনা করেছে গণমাধ্যমটি।

তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাঈম আল জাজিরা টেলিভিশনকে বলেন, আজ আফগান জনগণ ও মুজাহিদিনদের জন্য একটা মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের ত্যাগের ও চেষ্টার ফল দেখতে পাচ্ছে।

তিনি জানান, আফগানিস্তানে নতুন সরকার গঠনের বিষয়টি শিগগিরই পরিষ্কার করা হবে। তালেবান বিচ্ছিন্নতার মধ্যে থাকতে চায় না এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান জানান তিনি।

নাঈম বলেন, আমরা যা চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও জনগণের স্বনির্ভরতা। অন্য কারও ওপর হামলা চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০