মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সেপ্টেম্বর নয়, আগস্টেই মা হচ্ছেন নুসরাত

বিনোদন ডেস্ক :

নুসরাত জাহানের সন্তানের জন্য যেন অধীর অপেক্ষা করে রয়েছেন সকলে। আজকাল নুসরাত সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দেওয়া মানেই তা নিমেষে ভাইরাল। নীতি পুলিশ থেকে নুসরাতের ভক্তরা, সকলেই এখন মুখিয়ে থাকেন সুখবর পাওয়ার আশায়। আর নুসরাত ছবি দিলেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা!

মা হওয়ার খবর চেপে রাখার চেষ্টা করেও পারেননি নুসরাত। শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। যদিও তাঁর কয়েক সপ্তাহ পর বেবি বাম্প-সহ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেন তিনি নিজেই। তারপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। আসন্ন সন্তানকে নিয়ে প্ল্যানিংও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু এই সন্তানের বাবা কে, তা নিয়ে কথা বলেননি। খবর হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, অভিনেত্রীর চিকিৎসকেরা প্রথমে সেপ্টেম্বরের প্রথমে নুসরাতের ডেলিভারির ডেট সেপ্টেম্বরে দিলেও তা এগিয়ে গিয়েছে। চলতি মাস, অর্থাৎ অগস্টের শেষে যে কোনও সময় আসতে পারে নতুন অতিথি। আর তার সাক্ষাতের অপেক্ষায় সকলে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকী, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

নুসরাত আপাতত যশের সঙ্গেই আছেন। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তার প্রমাণ। কিন্তু এই নিয়ে কথা বলতে রাজি নন যশও। সম্প্রতি মধুমিতা সরকারের সঙ্গে মিউজিক ভিডিও ‘ও মন রে’-র সাংবাদিক সম্মেলনে এসেও যশ জানিয়েছিলেন নুসরত প্রসঙ্গে কোনও প্রশ্ন করা যাবে না তাঁকে!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০