শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুনগরীর প্রথম জানাজা রাত ৭ টা ৩০ মিনিটে

আকাশবার্তা ডেস্ক : 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শায়খুল হাদিস, কায়েদে মিল্লাত, হাফেজ আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রথম জানাজার নামাজ হাটহাজারী মাদরাসায় রাত ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস।

বাবুনগরীর পরিবারের পক্ষ থেকে মাও: আইয়ুব বাবুনগরী দৈনিক আমারসংবাদকে জানান, হেফাজত আমিরের দ্বিতীয় জানাজা রাত সাড়ে নয়টায় নিজের নামে প্রতিষ্ঠিত বাবুনগরী মাদরাসায় অনুষ্ঠিত হবে। তাঁর ইচ্ছা অনুযায়ী নিজ গ্রাম বাবুনগরেই হবে দাফন সম্পন্ন হবে।

এর আগে আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে বেলা ১২টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১