সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দু’টি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর সংগঠনের দাবি, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানিয়েছেন, গত রোববার কাবুলে প্রবেশ করে আফগানিস্তান দখলের পর ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। তিনি বলছেন, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান। ফলে আমদানি বন্ধ হয়ে গেছে।

অজয় সহাই আরও বলছেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে পণ্য আমদানি হয় পাকিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট রুটে। তালেবান পাকিস্তানের দিকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক।

এফআইইও’র ডিরেক্টর জেনারেল সহাই বলেছেন, ভারত আফগানিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছর এখন পর্যন্ত আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশটি থেকে ভারতের আমদানির পরিমাণ প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া বাণিজ্যিক সম্পর্কের বাইরেও আফগানিস্তানে ভারতের বিপুল অংকের বিনিয়োগ রয়েছে। যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানে বর্তমানে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প চলছে।

সহাই জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। ওষুধ, তৈরি পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিশন টাওয়ারের মতো পণ্য আফগানিস্তানে রফতানি করে থাকে ভারত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১