আকাশবার্তা ডেস্ক :
জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার টিকা দেশে আসছে শনিবার। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট শনিবার (২১ আগস্ট) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। এনিয়ে মোট ২৪ লাখ ২৪ হাজার ৩০০ টিকা দিচ্ছে জাপান।
শুক্রবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে।
কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।