শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

নতুন লুকে চমক দিলেন অপু ভাই

বিনোদন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাম অপু ভাই। এই নামটা চিনে না এমন নেটাগরিক খুব কমই আছে। টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনই ছিলেন সমালোচনার তুঙ্গে।

রঙ করা চুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়ে রাতারাতি আলোচনায় উঠে আসেন অপু। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার।

এই পরিবর্তন তাকে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নিয়ে গেছে ওয়েব সিরিজের পর্দায়। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামে একটি ওয়েব সিরিজে।

এতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। এই চরিত্রের জন্য অপুকে তৈরি করা হচ্ছে। তার লুকে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই অপুকে দেখে অবাক না হয়ে উপায় নেই। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে।

নতুন লুকে অপুর ছবি ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, ‘কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।’

অপুর এই লুকের পেছনে কাজ করেছেন মডেলিং গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি হাত দিয়ে যা ছুঁই সেটাই ভাইরাল হয়ে যায়। ব্যাপার টা আসলে তা না। অপু ভাই এর কাজটা, ওয়েব সিরিজ নিয়ে এক্সপেরিমেন্ট একটা লুক ছিলো। সামনে কিছু কাজের জন্য পেইড একটা কাজ ছিল এটা।

এর আগে হিরোম আলমের আউট লুক চেঞ্জও কাজ করেছিলেন তানজিল জনি।

এ বিষয়ে তিনি বলেন,  এর আগে আমি হিরো আলমের আউট লুক চেঞ্জ করেছিলাম সিনেমার জন্য, সেটা সবাই জানেন। তাই আমি ছুলেই ভাইরাল হয়ে যায় এটা না। আমি সবসময় একটু আলাদা কাজ করতে পছন্দ করি। ব্রান্ড বিলবোর্ড এর কাজ অনেক করেছি। আমার এক্সপেরিমেন্ট অ্যালবাম দেখলে দেখবেন সবগুলো কাজ একটু আলাদা ধাঁচের। অপু চেষ্টা করছে কিছু করে দেখাতে। এটি আমাদের ছোট একটা প্রচেষ্টা আর কিছু না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১