শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

দেবের সঙ্গে সানি লিওনের রোমান্স, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :

ভারতের টেলিভিশন রিয়েলিটি শো ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র সিজন-২’-এর গ্র্যান্ড ফিনালে ‘কী করে তোকে বলব’ গানে সানি লিওনের সঙ্গে রোমান্সে মেতে উঠেন অভিনেতা দেব।

এ জুটির পারফরম‌্যান্স দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সকলে। রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। তাতে উপস্থিত হয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন।

সানি লিওন প্রসঙ্গে দেব বলেন, ‘সানির নাম শুনলে ভালো-খারাপ সবরকম বিষয় মাথায় আসে। কিন্তু সত্যি বলছি, উনি দুর্দান্ত একজন মানুষ। যেকোনো মানুষের পরিচয় তার ব‌্যবহারে। সানির ব্যবহার খুব আকর্ষনীয়।’

গতকাল কলকাতায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল সানি লিওনের। তা জানিয়ে দেব বলেন, ‘ফ্লাইটের সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছাতে পারেননি সানি। তবে সেটে এসেই সবার কাছে ক্ষমা চেয়ে নেন।’

রোববার ইনস্টাগ্রামে ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র’-এর নানা মুহূর্ত পোস্ট করেন সানি লিওন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। আর দেবের সঙ্গে বিচার পর্ব সারতে পেরে ভালো লাগছে।’

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১