স্বাস্থ্য ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ১০ লাখ ডোজ ফাইজারের ভ্যাক্সিন উপহার দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, আগামী ৩০ আগস্ট রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কাতার এয়ারওয়েজের মাধ্যমে, আমেরিকার উপহার ফাইজারের আরো ১০ লক্ষ ডোজ ভ্যাক্সিন দেশে এসে পৌছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।