সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

আকাশবার্তা ডেস্ক : 

করোনাকালে জাতীয় সংসদের অন্য সব অধিবেশনের মতো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কাভার করতে হবে।

বুধবার (২৫ আগস্ট) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। গত ১৬ আগস্ট  রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহবান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হতে কাভার করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে সাংবাদিকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930