সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কাবা শরীফে আত্মঘাতী ‘হামলার চেষ্টা’ নস্যাৎ

সৌদিঅারব প্রতিনিধি :
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ কাবা শরিফের কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী নিহত ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
আত্মঘাতী এই হামলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আত্মঘাতী হামলাকারী কাবা শরিফের কাছে একটি ভবনে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনী ওই ভবনটির আশপাশে অবস্থান নেন।
ঠিক এ সময় হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে পুলিশ কর্মকর্তাও আছেন। কাবা শরিফকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার রমজান মাসের শেষ জুমার দিনে প্রার্থনার জন্য কাবা শরিফে লাখো মুসল্লি জমায়েত হয়েছিলেন। ওই সময় মক্কা শরিফের পাশেই এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল তুর্কি দেশটির টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পুলিশ এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্য ছিল কাবা শরিফ ও সেখানে আসা মুসল্লিরা।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে মাঝেমধ্যেই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। আর এসব হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালে মদিনায় হযরত মুহাম্মদ (স.) -এর মাজারের কাছে আত্মঘাতী হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীবিরোধী জোটের সদস্য সৌদি আরব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31