সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

জিয়ার মাজার সরিয়ে নেয়ার কাজ চলছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জানিয়েছেন, সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার মাজারসহ সব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে।

আবেদন পর্যালোচনা করে সংসদ ভবন এলাকার সব অবৈধ স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ ভবনকে মূল নকশায় ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান তিনি।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানের মাজারে জিয়াউর রহমানের মরদেহ নেই। তাকে ব্রাশফায়ার করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমানের মরদেহ থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজসহ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930