আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ১০৯ জন। এসময়ে আরও ৩ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।
সোমবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।