শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডেটলাইন ১ সেপ্টেম্বর!

আকাশবার্তা ডেস্ক :

ডেটলাইন ১ সেপ্টেম্বর! বসছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যেই বুধবার বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে ঘোষণা করা হয়েছে নানান কর্মসূচী। দলটির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে দিনব্যাপী সরব থাকবে দলটি। চলছে বৃহৎ শোডাউনের প্রস্তুতি। ঢাকা মহানগর উত্তর -দক্ষিণকে কেন্দ্র করে আলাদা কর্মসূচী ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। সেখানে থাকবে দলটির মহাসচিবসহ সকল স্থায়ী কমিটির সদস্য।

এছাড়া দপ্তর সূত্রে জানা গেছে, দলের সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচী রাখতে বলা হয়েছে। সবাই ভিন্ন ব্যানারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবে।

এ নিয়ে সচেতন মহল ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি দুই রাজনৈতিক দলে জিয়াউর রহমানের কবর নিয়ে বাকবিতণ্ডা চলছে এর মধ্যেই এবারই ভিন্নভাবে বিএনপিকে মাজার কেন্দ্রিক অধিক কর্মসূচী দিতে দেখা গেছে। বিএনপি অবশ্যই কাল সর্বাধিক জনস্রোত তৈরী করতে চেষ্টা করবে। উপস্থিত মাধ্যমে একটা রাজনৈতিক প্রতিবাদ জানাবে। এর মধ্যে বসছে সংসদ অধিবেশন। সভা সমাবেশ বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ রয়েছে। প্রশাসনও থাকবে কঠোর অবস্থানে। তাই বুধবার কী ঘটছে অনেকরই চোখ থাকবে সে দিকে।

এ নিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম জানিয়েছেন,বুধবার অধিবেশন নির্বিঘ্নে করতে ও চলাফেরা স্বাভাবিক রাখতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ পর্যন্ত মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকবে। আর তা চলবে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত। পুলিশ অবশ্যই সতর্ক অবস্থানে থাকবে মানুষের নিরাপত্তার প্রয়োজনে।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে কর্মসূচী নিয়ে জানতে চাইলে  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আমার সংবাদকে বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে এখন নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের লাশ, মাজার এমনকি মহান মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর, নির্মম, নিষ্ঠুর ও ঘৃণ্য মিথ্যাচার করছে।শহীদ জিয়ার লাশ সরানোর মতো যদি নিকৃষ্টতম কাজ করানো হয়, তাহলে যারা এই কাজটি করবেন, তাদের কালো হাত ভেঙে যাবে, গুঁড়ে যাবে, পুড়ে যাবে।” তিনি বলেন, বুধবার সকাল ১১টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়াউর রহমান-এর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সংশ্লিষ্ট বিষয়ে নজরে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম আমার সংবাদকে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে আগুন-সন্ত্রাস ও মানুষ পোড়ানোর রাজনীতিতে ফিরতে চায়- দেশের জনগণ তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে। তিনি আরও বলেন- বিএনপিকে আওয়ামী লীগের প্রতিহত করা লাগবে না। তারা (বিএনপি) তো এমনেই মাঠে ময়দানে নামতে পারে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১