মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিলেট-৩ উপনির্বাচনে বিশাল ব্যবধানে নৌকার প্রার্থী বিজয়ী

আকাশবার্তা ডেস্ক : 

সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। কোন ধরণের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার ভোট বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসেন মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি।

এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ২৪ হাজার ৬০৪ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১ ভোট।

এদিকে উপনির্বাচনে ৩০ থেকে ৪০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কোথাও কোনো অরাজকতা হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবুও ভোট নিয়ে মানুষের আগ্রহ কিছুটা কম বলে জানান তিনি।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

উল্লেখ্য, গত ১১ মার্চ এ আসনের সরকারদলীয় সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে আসনটি ফাঁকা ছিলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১