মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

আকাশবার্তা ডেস্ক :

রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।প্রতিবারের মতো এবারও চাকরিজীবী ও ব্যবসায়ী অনেকে ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।

এই যাত্রায় বরাবর অনেক দুর্ভোগ হলেও এবার ঈদের তিন দিনের ছুটি আগে শুক্র-শনির সাপ্তাহিক ছুটি পাওয়ায় অভিযোগ ছিল অনেক কম।

রোববার ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে এসে সবার খুশির ঘোষণা দেন।

কয়েকটি জেলায় ঈদের চাঁদ দেখা যাওয়ার খবর কমিটির কাছে এসেছে জানিয়ে ‘ঈদ মোবারক’ বলে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।

ধর্ম সচিব আব্দুল জলিল, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এ বছর বাংলাদেশে ২৯ দিনেই রমজান মাস শেষ হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও এবার ২৯ দিন রোজা করে রোববার ঈদুল ফিতর উদযাপন করেছে।

আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার শতাধিক গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০