শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুর-পানপাড়া সড়ক পরিদর্শনে সাংসদ নুরউদ্দিন চৌধুরী নয়ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার জনগুরুত্বপূর্ণ রায়পুর-পানপাড়া সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে সাংসদ নয়ন সড়কের নির্মাণ কাজ তদারকি করেন। এসময় ঠিকাদার ও প্রকৌশলীদেরকে সড়কটি দ্রত সময়ে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৬ কিলোমিটার সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ৯ কোটি ১৭ লাখ টাকা। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছেন মেসার্স তমা কনষ্ট্রাকশন এন্ড কো: লি: ও এম এ ইঞ্জিনিয়ারিং জেবি।

জানা যায়, রায়পুর থেকে রামগঞ্জ উপজেলা সংযোগ সড়ক হিসেবে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ১ যুগ যাবত সংস্কার না হওয়ায় ভোগান্তির শেষ ছিলনা জনগণের। সম্প্রতি উক্ত সড়কের টেন্ডার হলেও বিভিন্ন কারণে নির্মাণ কাজও বন্ধ থাকে। সর্বশেষ স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা ও প্রত্যক্ষ হস্তক্ষেপে উক্ত সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।

সড়কটির নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, রায়পুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কার্তিক, কাজের ঠিকাদার ওমর হোছাইন ভুলু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০