শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ডাকাতিয়া ও রহমতখালী নদী ভাঙ্গণ রোধ প্রকল্পের আওতায় রহমতখালী বাঁধের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ২১নং টুমচর ইউনিয়নের ইলিরগোঁজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রহমতখালী বাঁধটি উদ্বোধন করেন তিনি। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড এর ব্যবস্থাপনায় ৬ কোটি ব্যয়ে ৫০০মিটার দৈর্ঘ ভাঙ্গন বাঁধটি নির্মিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল হোসেন, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী, টুমচর ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা যুবলীগ নেতা মোফাচ্ছের হোসেন চুন্নু, যুবলীগ নেতা এড. লুৎফুর রহিম গাজী, সদর থানা যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০