শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

১০ দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

গণমাধ্যম ডেস্ক :

দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯ টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। 

ঘোষণাপত্র বাতিল করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ঘোষণাপত্রে বাতিলকৃত দৈনিক পত্রিকাগুলো হলো: গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯(১) এর (৩)(ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮