শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পরীর ছবি নিয়ে যা বললেন সোহেল তাজ

বিনোদন ডেস্ক :

যেকোনো ধরনের ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসক বা চিকিৎসাবিজ্ঞানীদের মতো সেটা চিত্রনায়িকা পরীমনিও জানেন। আর ফেসবুকের মাধ্যমে সেটা জানালেন ভক্তদের। কিন্তু তার প্রকাশিত ছবি ঠিক উল্টো কথা বলছে!

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। একটি ছবিতে তিনি সিগারেট পান করছেন। অথচ ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।

আরেকটি ছবি হাত পিস্তলের মতো তাক করে কিছু একটা বোঝাচ্ছেন। সেই হাতে লেখা—‘…ক (গালি) মি মোর’।

পরীমণির এই ছবিগুলো নিয়ে মন্তব্য করেছেন আলোচিত রাজনীতিবিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে-মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

সোহেল তাজের পোস্টটিতে অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে কথা বলায় অনেকে তাকে ধন্যবাদও দিয়েছেন।

এদিকে হাতে লেখা—‘…ক (গালি) মি মোর’ নিয়ে নায়িকা বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি? জবাবে নায়িকা বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

আগের স্লোগান ‘ডোন্ট লাভ মি বিচ’ সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘এই স্লোগান তাদের উদ্দেশে, যারা সামনে একরকম, পেছনে অন্যরকম। যারা বহুরূপী, তাদের জন্য এই বার্তা দিয়েছি।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি থানা ও কারাগার মিলিয়ে প্রায় ২৭ দিন বন্দী থেকেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১