মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ধুমধামে বিয়ে তিনফুট উচ্চতার বর-কনের

এক্সক্লুসিভ ডেস্ক :

রবিউল ইসলামের বয়স ২৬ বছর। অন্যদিকে ময়না খাতুনের বয়স ৩৬ বছর। ‘অসম’ বয়সী হলেও দুইজনেরই উচ্চতা প্রায় তিনফুট। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ধুমধামে তাদের বিয়ে দিয়েছেন এলাকাবাসী।

ব্যতিক্রমী এ বিয়েটি হয় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজিত বিশ্বাস জানান, এলাকাবাসীর সহযোগিতায় বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল করে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে দুটি মাইক্রোবাসসহ ২০টি মোটরসাইকেল যোগে ৬০ জন বরযাত্রী এসেছিলেন।

বরের খালু জাহাঙ্গীর হোসেন বলেন, দরিদ্র পরিবারে রবিউলের জন্ম। ছোট্ট বেলা থেকে তার বাবা-মা নেই। ছোট্ট থেকে আমরাই রবিউলকে মানুষ করেছি। কৃষি কাজ করে সে জীবিকা নির্বাহ করে। বিয়ের বয়স হলেও তার বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। পরে ওই মেয়ের সন্ধান পাই।

jagonews24

এ বিষয়ে বর রবিউল বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে।

কনে ময়না খাতুনও বলেন, আমাদের বিয়ে খুব ধুমধামে হয়েছে। অনেক ভাল লাগছে। এভাবে বিয়ে হবে স্বপ্নেও ভাবিনি।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী বলেন, উৎসব করে স্থানীয়রা তাদের বিয়ে দিয়েছেন। অনেক মানুষ তাদের দেখতে এসে দোয়া করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১