শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

পরীর সমালোচনা করলেন সোহেল তাজ, উত্তর দিলেন আসিফ নজরুল

আকাশবার্তা ডেস্ক : 

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির একটি ছবির সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এবার সেই সমালোচনার উত্তর দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, লেখক আসিফ নজরুল।

সম্প্রতি সিগারেট হাতে থাকা পরীমনির একটি ছবির সমালোচনা করে সোহেল তাজ ফেসবুকে লিখেছেন, ‘‘একজন সেলিব্রেটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে……।

এডিট (১৮/৯/২০২১- সকাল ১১:৪৫): হাতে আজেবাজে কথা লিখে রাত বিরাতে ঘুরে বেরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া নারী জাতিকে অবমাননা করা ছাড়া আর কিছু না- নারী পুরুষ যেই হোক না কেন এই ধরণের আচরণ সমাজকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে।’’

সোহেল তাজের এ বক্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন অনেকে। আসিফ নজরুল এক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘পরীমনি সিগারেট খাচ্ছে বা আপত্তিকর কথা বলছে সেটি নিয়ে সোহেল তাজকে সমালোচনামুখর দেখলাম। এটি উনি করতেই পারেন। কিন্তু যারা দেশই গিলে খাচ্ছে বা ক্ষমতায় থাকার সুযোগে আরো বহুগুন অশালীন কথা বলছে তাদের বিরুদ্ধে সমালোচনা নেই কেন উনার?

সোহেল তাজ, আপনি মহান নেতা তাজউদ্দিন সাহেবের পুত্র। পরীমনি না, আরো বড় ক্যানভাসের দিকে তাকান। নিজের শরীর শুধু না, দেশ গড়ার চিন্তা করেন।’’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। একটি ছবিতে তিনি সিগারেট পান করছেন। অথচ ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।

porimoni

পরীমনি। ফেসবুক থেকে নেয়া

আরেকটি ছবি হাত পিস্তলের মতো তাক করে কিছু একটা বোঝাচ্ছেন। সেই হাতে লেখা- ‘…ক (গালি) মি মোর’। এই লেখা নিয়ে এর আগে নায়িকা বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি? জবাবে নায়িকা বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮