শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে জুসের সঙ্গে বিষপানে ৪ সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে ৪ সন্তানসহ মা মাহমুদা বেগম জুসের সঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ১২নং ওয়ার্ডের আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহরের কলেজ রোডের বাংলাদেশ মেডিকেল নামের ফার্মেসীর মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ চলে আসছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এর জের ধরে ঘটনার সময় মাহমুদা ঘরের দরজা বন্ধ করে ৩ ছেলে ও ১ মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান।

এসময় নিজেও (মাহমুদা) বিষপান করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে পুরো ঘরে তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে সন্তানদের নিয়ে তিনি বাথরুমে অবস্থান নিয়েছেন। শিশুদের চিৎকার ও ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মাহমুদার সন্তানরা হলেন, ছেলে জুলহাস (১০) মর্তুজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্না (৬)।

মাহমুদার মেয়ে পান্না জানিয়েছে, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছেন। এরপর কি হয়েছে সে বলতে পারবে না। ধারণা করা হচ্ছে, জুসের সঙ্গে বিষপানে সন্তানদের নিয়ে মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

নাদিম মাহমুদ বলেন, স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। সে প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। হঠাৎ সন্তানদের নিয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০