শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব; অপ্রত্যাশিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে। আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধ হয় জানতেন না কিছু। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। 

সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটলো সে বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে দেয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কী হয়েছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’

১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চিঠিকে অপ্রত্যাশিত বলে মত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে লক্ষ্য রাখবো। আমি সবার সাথে আলাপ করছি। এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসবো। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেগুলো দেখবো।’

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ব্যক্তির নামে সবার হিসাব চাওয়া যেতে পারে। সরকার প্রত্যেকেরই হিসাব চাইতে পারে। কিন্তু সাংবাদিক সংগঠনের নেতা পরিচয়ে চাওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারকদের না জানিয়ে কেন সংগঠনের পরিচয়ে চাওয়া হলো। কোনো সংস্থা চেয়েছে তাও জানানো হয়নি। যখন চাওয়াই হয়েছে তখন কী পাওয়া গেলো সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, কুদ্দুস আফ্রাদ, সাজ্জাদ হোসেন তপু, ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য (অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতি) আগামী চার কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে পাঠাতে বলা হয়। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮