শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, বিয়ে করলেন ইভা রহমান

বিনোদন ডেস্ক :

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রেজেন্টার হিসেবে চাকরি দিয়ে জীবন শুরু করেছিলেন ইভা রহমান। একটা সময় চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া। তারপর বিয়ে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।

ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি।

জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি প্রথমে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। পর ইভা রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। এবং একজন ব্যবসায়ী।

গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইভা রহমান।

তিনি জনান, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’

জানা যায়, মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ করেন তারা।

গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন।

দীর্ঘদিন টেলিভিশনে গান গেয়ে আলোচনায় রয়েছে মাহফুজুর রহমান। তার এই খবরে আবারো আলোচনা সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে।

সূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮