সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৪ আসামিসহ মাইক্রোবাসে বিস্ফোরণ, আহত ৮

আকাশবার্তা ডেস্ক : 

নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে পুলিশের একটি মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা ৪ আসামিও আহত হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ কনস্টেবলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাকেশ ও বেসান্ত।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী কারাগার থেকে ৪ আসামিকে লক্ষ্মীপুর নেয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31