মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কলেজের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার করা যাবে না

শিক্ষা ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দের ব্যবহার থেকে বিরত থাকতে আবারও নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত প্রবিধান পরিপন্থী।

এমন পরিস্থিতিতে নির্দেশনায় সংশ্লিষ্ট কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, প্যাডসহ অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সেশনজট মুক্ত করতে সরকারি-বেসরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় দুই হাজার ৬০০টি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ ২৭৯টি। এসব কলেজে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষাকার্যক্রম চালুর পরই কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি ব্যবহার করা হচ্ছে।

এটি বন্ধ করতে এর আগে কয়েক দফা নির্দেশনা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরও অনেক কলেজ ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ কিংবা ‘কলেজ বিশ্ববিদ্যালয়’ ইত্যাদি নাম ব্যবহার করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০